নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট ,,কবিতা লেখক জনাব মোঃ তাজুল ইসলাম
নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট ,,কবিতা লেখক জনাব মোঃ তাজুল ইসলাম
নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট,
দুখী মানুষের মুখে হাসি ফুটানোর এক মূর্ত প্রতীক।
মানবতার কাননে পুষ্প ফুটানোর এক তাগিদ,
নাঙ্গলকোটের প্রবাসী মোরা গঠন করেছি এই ইউনিট।
পনের জুলাই দুই হাজার সতের এক শুভদিন,
মানবতার পাখিরা বুনন করেছি দুখীদের এই নীড়।
অভাবে রোগে বিপর্যয়ে পাইতেছে যারা যন্ত্রণা,
দুখীর ঘরে সুখের হাসি এইতো মোদার শান্তনা।
অভাবে অভাবে জীবন যাদের দুখের সাগর ভরা,
সাহায্যের হাত বাড়িয়ে মোরা করবো তাদের খাড়া।
বিনা চিকিৎসায় যে অভাবী ছেড়েছে জীবনের মায়া,
চিকিৎসার ব্যয়ভার বহন করে দিবো তাদের ছায়া।
দুর্যোগে বিপর্যয়ে দুর্বিপাকে সর্ব শান্ত যারা,
দুয়ারে দুয়ারে ত্রাণ নিয়ে তাদের পাশে মোরা।
টাকার অভাবে ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী যারা,
পুরা ব্যয়ভার কাঁধে নিয়েছি ঝরে যাবেনা তারা।
ধর্মীয় ও সামাজিক নানা পার্বনে অভাবে কাতর যারা,
প্রবাসী ইউনিটের সাহায্যে তাদের পার্বনকে রাখবে তাজা।
রোগে শোকে দৈন্যে দুঃখে অভাবীর শেষ নাই,
তাদের তরেই আমাদের এই ত্যাগ নিঃস্বার্থেই করে যাই।
ত্যাগের মহিমাই উজ্জ্বল এখানে পাওয়ার কিছুই নাই,
দুখীর মুখে সুখের হাসি এতটুকুই পেতে চাই।
মানব সেবাই প্রকৃত সুখ তাহার উপরে নাই,
নাঙ্গলকোটের প্রবাসী মোরা এক হয়েছি তাই।
মোঃ তাজুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
ময়ূরা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।
মোবাইলঃ ০১৭১৪৩১৪৬৮০.

No comments