কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার করলো পুলিশ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কৃষিজমি থেকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাদ্দাম জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বালুধুম গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলার জোড়কানুন ইউনিয়নের একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে ওই কৃষিজমিতে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কিন্তু কি জন্য তাঁর মৃত্যু হলো এখনো জানা যায়নি
হে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করুন আমিন

No comments