Header Ads

Header ADS

বছর চারেক আগেও তিনি ছিলেন প্রবাসী নির্মাণ শ্রমিক এখন প্রথম শ্রেণীর ক্রিকেটার

বছর চারেক আগেও তিনি ছিলেন প্রবাসী  নির্মাণ শ্রমিক এখন  প্রথম শ্রেণীর ক্রিকেটার

"বিদেশ ফেরত নির্মাণ শ্রমিক

সাকিল তালুকদার

এর  প্রথম শ্রেণীর ক্রিকেটার হয়ে উঠার গল্প"


 বছর চারেক আগেও তিনি ছিলেন নির্মাণ শ্রমিক। মরুভুমির দেশ দুবাইয়ে কাজ করতেন। ভোর বেলা শুরু হতো জীবিকার লড়াই। চলতো মধ্যরাত পর্যন্ত। মরুভুমিতে পলিথিনের ব্যাগে খাবার 

খেয়েছেন। তীব্র তাপদাহ সহ্য করে জীবনের লড়াই চালিয়েছেন। তিনি এখন প্রথম শ্রেণীর ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এ মাহমুদুল্লাহ রিয়াদের দলের হয়ে খেলছেন। 

সংগ্রামী এই ক্রিকেটারের নাম সালাউদ্দিন সাকিল। মরুভুমির দেশে তীব্র কষ্ট নিয়ে কাজ করতেন। আর দোয়া করতে এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেতে। সৃষ্টিকর্তা তাঁর দোয়াই কবুল করেছেন। চার বছর আগে দেশে ফেরে 

সালাউদ্দিন ক্রিকেট খেলতে শুরু করেন। এখন তিনি পৌঁছে গেছেন বিসিবির নজরে। মুন্সিগঞ্জের ছেলে সাকিল স্বপ্নের তারকা মাহমুদুল্লাহ রিয়াদের দলেই খেলছেন। যে রিয়াদের খেলা তিনি টিভিতে দেখেছেন, বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে সেই রিয়াদকেই পেয়েছেন দলনেতা হিসেবে।

বিসিএলের চলমান মৌসুমে তাঁর অভিষেক ঘটেছে। গতকাল থেকে শুরু হওয়া ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ। এর আগে দক্ষিণাঞ্চলের বিপক্ষে অভিষেক ম্যাচে ২ উইকেট পান তিনি। এর মধ্যে ছিলো ইমরুল কায়েসের উইকেটও। গতকাল মঙ্গলবার থেকে শুরু শেষ রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চল মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চলের। সাকিল দলের একাদশে আছেন।


নির্মাণ শ্রমিকের কষ্টকর জীবনের কথা সাংবাদিকদের বলতে গিয়ে ২৮ বছরের সাকিল বলেন ‘সেখানে (দুবাই) আমাদের প্রতিদিন ভোর ৪টায় কাজের জন্য বেরিয়ে যেতে হতো। আমরা আমাদের খাবার পলিথিন ব্যাগে বয়ে নিয়ে 

যেতাম। মরুভূমির ঝড়ের কারণে আমরা প্লেটে কখনো খেতে পারতাম না। নইলে বাতাসে ভাত উড়ে যেত। গরমের তাপমাত্রা কখনো ৫০ ডিগ্রিও স্পর্শ করে। ফলে তরকারিগুলো নষ্ট হয়ে যেত। এটা ছিল খুবই কঠিন সময়।’
মাহমুদুল্লাহ রিয়া অভিষেক ম্যাচেই প্রথম স্পেলে বল তুলে দেন সাকিলের হাতে। সেই ম্যাচে জাতীয় দলের তারকা আবু হায়দার রনির সঙ্গে প্রথম স্পেলে বোলিং শেয়ার করেন তিনি। নিজের
অধিনায়ককে শাকিল বলেন, ‘এটা আমার অন্যরকম একটি জীবন, এর আগে আমি মাহমুদউল্লাহ রিয়াদ ভাইকে শুধু টিভিতেই দেখেছি। এখন তিনি আমার সঙ্গে কথা বলছেন, তিনি আমার অধিনায়ক। এটা আমার জন্য অসাধারণ একটি ব্যাপার।’ 


No comments

Powered by Blogger.