Header Ads

Header ADS

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস কে ??

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে হারিয়েছে
রাজশাহী কিংস কে ??
 দারুণ বোলিং করে রাজশাহী কিংসকে আটকে দিয়েছে মাত্র ১১৫ রানে। আর এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই লক্ষ্যপানে ছুটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২৯ বল বাকি থাকতেই তুলে নিয়েছে ৯ উইকেটের সহজ জয়।
২৩ রানে প্রথম উইকেট পতনের পর জশ বাটলার ও ইমরুল কায়েসের ৯৭ রানের জুটি অবিচ্ছিন্ন থেকেই ম্যাচ শেষ করেছে । এর আগে ব্যাট হাতে ঝড় তুলে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। দলীয় ২৩ রানে আউট হওয়া লিটনের ব্যক্তিগত রানও ২৩, ১২ বলে। ফরহাদ রেজার করা দ্বিতীয় ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন তিনি। তবে ওই ওভারের আগের ৫ বলে নিয়েছেন ২২ রান।
এরপর জশ বাটলার আর ইমরুল কায়েস কোন বিপদ ছাড়াইয় জয় তুলে নিয়েছেন। ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন জশ বাটলার। ২ ছক্কা আর ৪টি চারের মার ছিলো তার ৫০ রানের ইনিংসে। কায়েস অপরাজিত ছিলেন ৪১ বলে ৪৪ রান করে।
আফগানিস্তানের রশিদ খানের কাছে অসহায় দেখা গেল রাজশাহী কিংসকে। বিপিএলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বোলারের বল খেলাই যায়নি। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ৭ রান। এমন কৃপণ বোলিংও করা যায় টি২০ ক্রিকেটে? টেস্ট ক্রিকেটেও এত কম রান দেয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না।
অপর আফগান মোহাম্মদ নবীও কম যাননি। তিনি ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
এ দুজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত রাজশাহী শেষ পর্যন্ত করে ৭ উইকেটে ১১৫ রান।

No comments

Powered by Blogger.