পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)
কুমিল্লা নাঙ্গলকোটের ২৩২ গ্রামে ১১ হাজার ১ শত ৮০ গ্রাহকের মাধ্যে ১৯৩ কিলোমিটার বিদুতের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)
জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে নাঙ্গলকোটের আজকের যুব সমাবেশ।
সকলের অভিমত, নাঙ্গলকোটের উন্নয়নের রূপকার জনাব আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ, এমপি মহোদয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক নাঙ্গলকোট এ আর হাই স্কুল মাঠে আয়োজিত বিশাল যুব সমাবেশ ও বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ, এমপি মহোদয়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এম .পি মহোদয় বলেছেন, একটি জাতিকে এগিয়ে নেয়ার জন্য মূল চালিকাশক্তি হলো যুব সমাজ। সুন্দর একটি দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত যুব সমাজ প্রয়োজন। আমি যুব সমাজকে নিয়ে অত্যন্ত আশাবাদি এবং গর্ব করি। কারণ যুব সমাজ বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, আমি ভোট চাইতে আসিনি। আমি প্রত্যেক মানুষের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসায় সিক্ত হতে চাই। যতদিন বেঁচে থাকবো এদেশের মানুষকে ভালোবেসে যাবো। আমার সাথের সবাই সুখ আর আনন্দ নিয়ে দিনযাপন করছে। আর আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। আজীবন এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে যাবো।
মন্ত্রী মহোদয় আরো বলেন, যুব সমাজ হচ্ছে আজ এবং আগামীর মাঝে একটি সেতু বন্ধন। একটি জাতির জন্য অমূল্য সম্পদ অন্যতম ভীত হচ্ছে দেশটির যুব সমাজ। একটি শক্তিশালী ভবন তৈরী যেমন প্রয়োজন হয় একটি শক্তিশালী ভিত ঠিক তেমনিভাবে একটি শক্তিশালী এবং গৌরবময় দেশ গড়ায় প্রয়োজন হয় শক্তিশালী যুব সমাজ।
উপজেলা যুবলীগ আহবায়ক ও নাঙ্গলকোট পৌরসভা মেয়র জনাব আবদুল মালেক মহোদয় এর সভাপতিত্বে ও নাঙ্গলকোট উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া পরিচালনায় আয়োজিত যুব সমাবেশে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি প্রফেসর জয়নাল আবেদীন, এডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আবু তাহের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, জনাব আবুল খায়ের আবু মহোদয়, জনাব নুরুল্লাহ মজুমদার মহোদয়, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী, উপজেলা যুবলীগ সদস্য ওমর ফারুক মিয়াজী, সোহেল চৌধূরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব আবদুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মামুন প্রমূখ।
পরে মন্ত্রী মহোদয় নাঙ্গলকোটের ২৩২ গ্রামে ১১ হাজার ১ শত ৮০ গ্রাহকের মাধ্যে ১৯৩ কিলোমিটার বিদুতের শুভ উদ্বোধন করেন

No comments