Header Ads

Header ADS

আমি গর্বিত কারণ আমি একজন প্রবাসী যোদ্ধা ।

আমি একজন প্রবাসী যোদ্ধা 

(আমি গর্বিত কারণ আমি একজন
প্রবাসী যোদ্ধা ।

কষ্ট হয়না এমন না, ক্লান্তিতে অনেক সময় মাথা নুইয়ে পড়ে পরক্ষনেই চোয়াল শক্ত করে মাথা উঁচু করে দাড়াই। কেন জানো? 

আমার নুইয়ে পড়া মাথাটা আমার বাবার মাথা উঁচু করে দেয়। বুকের উপর হাত রেখে হাসি মুখে বলে ছেলেটা মানুষ হয়েছে!  

কষ্ট হয়না এমন না, প্রাইস ট্যাগ দেখে পছন্দের শার্টটা হাত দিয়ে ছুয়ে আবার রেখে দেই। পরক্ষনেই মুচকি হেসে বলি আমার শার্ট টা রেখে দিয়েছি হয়ত তবে বাজারের সেরা শাড়িটা এখন আমার মা পড়বে! 

কত চোখের পানি গাল ছোয়ার আগেই চোখের কোটরে শুকিয়ে ফেলেছি তার খবর কে রাখে ! এত কিছু কিভাবে পারি জানো? 

একটা বড় দাগ না ছুয়ে ছোট করার একটাই উপায় দাগটার নিচে আরো বড় কোনো দাগ টেনে দাও। 

তুমি যখন নিজের কষ্ট নিয়ে ব্যাস্ত তখন অন্যের কষ্টের দিকে তাকাও। তার কষ্ট গুলো অনুভব করো। দেখবা নিজের কষ্ট গুলো ফিকে হতে থাকবে। 

কষ্টকে পাশ কাটানোর সুযোগ এই পৃথিবীতে কারোই নেই তবে একদল মানুষ আছে যাদের কষ্ট অনুভব করার সময় টুকুই নেই। তারা হলেন প্রবাসী_যোদ্ধারা। যুদ্ধের সব চেয়ে বড় আনন্দ জয় পরাজয় নয় বীরের মত লড়া। 

হাত পা ছড়িয়ে পড়ে থাকা দুঃখ বিলাসীদের জন্য দুটো লাইন লিখে দিলাম কোনোদিন যদি এ দুটো লাইনের অর্থ বুঝতে পারো জীবন বদলে যাবে 

"সত্যিকারের যোদ্ধার পরাজয় বলে কিছু নেই, কারন সে জেতার জন্য লড়েনা, না জেতা পর্যন্ত লড়ে যায়......

No comments

Powered by Blogger.