Header Ads

Header ADS

ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড, পাশের হার ৮০.৪০ শতাংশ

ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড, পাশের হার
 ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড, পাশের হার ৮০.৪০ শতাংশ 

গত বছরের ভরাডুবির পর এ বছর পাসের হার বেড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। বেড়েছে জিপিএ-৫ এর হারও। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৮০.৪০ শতাংশ। যেটা গত বছর ছিল মাত্র ৫৯.০৩ শতাংশ। গত বারের তুলনায় পাসের হার বেড়েছে ২১.৩৭ শতাংশ।

এ ছাড়া বোর্ডে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। গত বছর যেটা ছিল ৪ হাজার ৪৫০ জন।

চলতি বছর ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন।

 এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৩৮ শতাংশ, মানবিকে ৬৭.৮৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮.৮৫ শতাংশ। এ বছর বিভাগে শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠান নেই। ফলে ৭৪টি প্রতিষ্ঠান থেকেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আছাদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.