Header Ads

Header ADS

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

                                                          আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস
আজ ২৬ মার্চ,২০১৮ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।ইতিহাসে এই দিন বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। । বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে

 বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দৃপ্ত


 শপথের দিন আজ। ভয়াল ‘কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। ভীতবিহ্বল মানুষ দেখল লাশপোড়া ভোর। সারি সারি স্বজনের মৃতদেহ। আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া।

 পুড়ছে স্বাধীন বাংলার মানচিত্র আঁকা লাল সবুজ পতাকা। জ্বলছে শাড়ি, খুকুর ফ্রক। চোখে জল। বুকে আগুন। জ্বলে উঠল মুক্তিকামী মানুষের চোখ, গড়ল প্রতিরোধ। মৃত্যুভয় তুচ্ছ করে ‘জয় বাংলা’ তীব্র স্লোগান তুলে ট্যাংকের সামনে এগিয়ে দিল সাহসী বুক। । ১৯৭১ সালে ২৬ মার্চ সকল শহীদদের আত্মার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম। 
 ২৬ মার্চ  মহান স্বাধীনতা দিবসে, আন্তরিক শুভেচ্ছা জানাই স্বাধীনতার সপক্ষের সকল মানুষকে।

                       জয় বাংলা"
                       জয় বঙ্গবন্ধু"


No comments

Powered by Blogger.