টানা ৫ম জয় কুমিল্লা ভিক্টোরিয়ানস
টানা ৫ম জয় কুমিল্লা ভিক্টোরিয়ানস
বাংলাদেশী প্রিমিয়ার লীগ ২০১৭ সালে
ঢাকা ডায়নামাইটসকে ১২৮ রানেই গুটিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
ফলে ১২৯ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করে জয় পেয়ে যায় তামিম ইকবালের দল কুমিল্লা। ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে কুমিল্লা করে ১২৯ রান। আজ সোমবার টস জিতে
ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারে ১২৮ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে গতবারের চ্যাম্পিয়ন দল ঢাকা। কুমিল্লার হাসান আলী পাঁচ উইকেট শিকার করে ভেঙ্গে গুড়িয়ে দেন ঢাকার ব্যাটিং লাইন।
ওপেনিংয়ে নেমে দলীয় ১২ রান এবং
ব্যক্তিগত ৭ রানে হাসান আলীর শিকার হয়ে ফেরেন এভিন লুইস। এরপর ক্রিজে আসেন মেহেদি মারুফ। তবে দলীয় সংগ্রহে কোনো রান যোগ করার আগেই হাসান আলীর শিকার হয়ে ফেরেন তিনি।
মারুফ ফেরার পর ক্রিজে যোগ দেন কুমার সাঙ্গাকারা। সুনিল নারিনের সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান। তবে দলীয় ১০৪ রান এবং ব্যক্তিগত ২৮ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন সাঙ্গাকারা।
সাঙ্গাকারা ফিরে গেলে ক্রিজে আসেন কাইরন পোলার্ড। তবে দলীয় ১১৪ রান এবং ব্যক্তিগত ৭৬ রানের মাথায় সাইফুদ্দিনের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন
ওপেনার সুনিল নারিন। এরপর অধিনায়ক সাকিব আল হাসানকে রেখেই বিদায় হন পোলার্ড। দলীয় সংগ্রহে মাত্র ১ রান যোগ করতেই রান আউটের শিকার হয়ে ফেরেন তিনি। মোসাদ্দেক হোসেন দলীয় সংগ্রহে মাত্র ১ রান যোগ করেই হাসান আলীর শিকার হয়ে ফেরেন তিনি।
সাকিবকে সঙ্গ দিতে আসেন জহুরুল ইসলাম। তবে দলীয় সংগ্রহে মাত্র ২ রান যোগ করার পরই রশিদ খানের
এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
জহুরুল ইসলাম ফেরার পর ক্রিজে যোগ দেন সাদ্দাম হোসেন। তবে দলীয় ১২২ রান এবং ব্যক্তিগত মাত্র ৩ রানের মাথায়
সাইফুদ্দিনের শিকার হয়ে ফেরেন অধিনায়ক সাকিব। মাঠে আসেন মোহাম্মদ আমির। কিন্তু দলীয় সংগ্রহে মাত্র ১ রান যোগ করেই হাসান আলীর শিকার হয়ে ফেরেন সাদ্দাম হোসেন।

No comments